লালমনিরহাটে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ফারুক হোসেন (৩০) চিকিত্সাধীন অবস্থায় আজ রোববার ভোরে মারা গেছেন।

ফারুক হোসেন উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। নিহতের মামা মিন্টু প্রথম আলোকে এ তথ্য জানান।

গতকাল উপজেলার বাউরা ইউনিয়নের শফিরহাট বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাউরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন (৪০) নিহত ও অন্তত ১০-১২ জন আহত হন।