লালমনিরহাটে এক ট্রাক চোরাই কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের পশ্চিমাঞ্চলভুক্ত লালমনিরহাট রেল বিভাগীয় দপ্তরের অধীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এমটি হোসেন ইনস্টিটিউটের দরজা-জানালা ও ব্যালকনির কাঠ খুলে নিয়ে যাওয়ার সময় কাঠভর্তি ট্রাক আটক করেছে পুলিশ।লালমনিরহাট সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রেলওয়ে বাবুপাড়া এলাকা থেকে একটি নম্বরবিহীন ট্রাকে করে খুলে নেওয়া দরজা, জানালা ও ব্যালকনির পাটাতনের কাঠ পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। তখন ট্রাকটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি লালমনিরহাট সদর থানায় নিয়ে আসে।এ ব্যাপারে লালমনিরহাট রেল বিভাগীয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, তিনি গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইনস্টিটিউটের দরজা-জানালার মূল্যবান কাঠ খুলে নেওয়া হচ্ছে বলে খবর পান। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। ততক্ষণে চোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া শাবলসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।