লালমনিরহাটে এবার পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে আজ বৃহস্পতিবার আবারও পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। এবার এ ধর্মঘট ডেকেছে মালিক সমিতির প্রতিপক্ষ শ্রমিক ইউনিয়নের একাংশ। শ্রমিকনেতা পুলিন চন্দ্র রায়ের বিরুদ্ধে মালিক সমিতির করা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের ধর্মঘট আহ্বান করা হয়। জেলাব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘটের সমর্থনে সভা-সমাবেশ ও মাইকিং করা হয়েছে। এর আগে গত ৩ ও ৪ মে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সমর্থন নিয়ে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন শুরু করে এবং জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩৪ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।অন্যদিকে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরিবহন সেক্টরে শ্রমিককল্যাণ তহবিলের নামে চাঁদা আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।