লালমনিরহাটে কম্বল পেল আরও ৫০ শীতার্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে এসব কম্বল কোদালখাতা, ফুলগাছ, কুরুল, কর্ণপুর, ইটাপোতা, খারুয়া ও বুমকা গ্রামের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রমে সহায়তা করেন প্রথম আলোর লালমনিরহাট বন্ধুসভার সদস্যরা।
কম্বল বিতরণের সময় মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মন, স্থানীয় বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজর আলী, ক্রীড়া সম্পাদক নবীউল ইসলাম ও পরিবেশ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জানুয়ারি সকালে মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে একই ইউনিয়নের আটটি গ্রামের আরও ৬৪ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ নিয়ে লালমনিরহাটে ২৫০ জন শীতার্তকে এবার কম্বল দেওয়া হলো।