লালমনিরহাটে কলেজ ছাত্রীর ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে কলেজছাত্রীকে ধর্ষণকারী ও তাঁর সহযোগীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের মোগলহাট সড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন ওই ছাত্রীর সহপাঠী বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী। মানববন্ধন শেষে তাঁরা কামরুন্নেসা ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন করে অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।মেয়েকে ধর্ষণের ঘটনা শুনে অসুস্থ হয়ে মারা যাওয়া মায়ের লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলেই মোগলহাট ইউনিয়নের কর্ণপুর শ্মশানে তাঁকে দাহ করা হয়।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, বিতর্ক এড়াতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।