লালমনিরহাটে ক্যাম্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের মিশন হাউস চার্চ অব গড চত্বরের নবজীবন সেন্টারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে ডেস অব ইয়ুথ ক্যাম্প-২০১৬-এর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। ক্যাম্প চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
লালমনিরহাট চার্চ অব গডের ডিনোমিশন প্রধান রেভারেন্ট তপন কুমার বর্মণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের সেন্ট্রাল কলকাতার চার্চ অব গডের ডিনোমিশন প্রধান রেভারেন্ট সুদীপ্ত নন্দ, লালমনিরহাট চার্চ অব গড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জেমস মুকুল দাস। মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বলেন, ‘আমাদের একজন সৎ ও প্রকৃত মানুষ হতে হবে।’