লালমনিরহাটে গুণীজন সম্মাননা শিক্ষা বৃত্তি প্রদান
আরশীনগর বাংলাদেশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল অবদানের স্বীকৃতি হিসেবে আরশীনগর গুণীজন সম্মাননা এবং দুস্থ ও মেধাবী শিশুশিল্পীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল হক বীর প্রতীক। স্বাগত বক্তব্য রাখেন আরশীনগরের নির্বাহী পরিচালক বাদশা আলম।অনুষ্ঠানে সাহিত্যচর্চায় অবদানের জন্য মুহমঞ্চদ শাহাব উদ্দীন, অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আবদুল মজিদ মণ্ডল, অধ্যাপক মোক্তার হোসেন, কাব্যচর্চায় গৌরাঙ্গ মোহান্ত, ফেরদৌসী রহমান, লোকসংগীতচর্চায় গীতিকার নীল কমল মিশ্র, লোকসাহিত্য গবেষণায় খন্দকার মোহামঞ্চদ আলী, ইতিহাস গবেষণায় আশরাফুজ্জামান মণ্ডল, লোকসংগীতশিল্পী বেগম সুরাইয়া, অনন্ত কুমার দেব, রাওয়ানা মার্জিয়া, নাট্যচর্চায় চিত্ত রঞ্জন রায়, মজিবর রহমান ও শৌর্য দীপ্ত সূর্য, সাংবাদিকতায় শফিকুল ইসলাম, আবদুর রব ও শফি খানকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, সনদ, ডায়েরিসহ বিশেষ প্রকাশনা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরশীনগর বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিশুশিল্পীরা সংগীত পরিবেশন করেন।