লালমনিরহাটে গ্রেপ্তার হওয়া জামায়াতের তিন নেতা জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আবদুল বাতেনসহ তিন নেতাকে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুই নেতা হলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাটগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির আতাউর রহমান এবং পাটগ্রাম উপজেলা জামায়াতের রুকন সাইফুল ইসলাম। পাটগ্রাম থানার পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পাটগ্রামের কোটতলীর বাসায় আতাউর রহমানের বাসায় জামায়াতের নেতারা উপজেলা আওয়ামী লীগের ইফতার পার্টি বানচালের জন্য হামলার প্রস্তুতির বিষয়ে গোপন বৈঠক করছে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ জামায়াতের তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রাতে এ বিষয়ে থানায় মামলা করা হয়।