লালমনিরহাটে জাপার নেতাকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুদানের অর্থ আত্মসাৎ করার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির (জাপার) সাধারণ সম্পাদক রুহুল আমিনকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা জাপার ভারপ্রাপ্ত আহ্বায়ক এস কে খাজা মঈনুদ্দিন গত ২৫ সেপ্টেম্বর লিখিতভাবে ওই অভিযোগের বিষয়টি জেলা জাপার আহ্বায়ক ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে জানান। ১ অক্টোবর রুহুল আমিনকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২৪ জুলাই ইফতার পার্টির জন্য জাপায় সদ্য যোগদান করা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিনের অনুদানের তিন হাজার টাকা গ্রহণ করে রুহুল আমিন আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।