লালমনিরহাটে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ট্রেনের একটি খালি ইঞ্জিনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে বহনকারী গাড়ির ধাক্কা লেগেছে। তবে এ ঘটনায় প্রতিমন্ত্রী অক্ষত রয়েছেন।জানা গেছে, গতকাল রাত নয়টা পাঁচ মিনিটের দিকে বড়খাতা বাজার রেলক্রসিংয়ে ট্রেনের একটি খালি ইঞ্জিনের সঙ্গে প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে বহনকারী গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ির ভেতরে থাকা প্রতিমন্ত্রীসহ অন্যরা অক্ষত রয়েছেন। হাতীবান্ধায় আওয়ামী লীগের জরুরি বৈঠক শেষে প্রতিমন্ত্রী বড়খাতায় নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।