লালমনিরহাটে পরিবহন ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে পরিবহন ধর্মঘট গতকাল বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। পরিবহন শ্রমিক ইউনিয়নের একাংশ এ ধর্মঘট ডেকেছিল।ধর্মঘট আহ্বানকারীদের অন্যতম সংগঠক জাতীয় শ্রমিক লীগের জেলা আহ্বায়ক কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোটর মালিক সমিতি এবং ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সদস্যদের শ্রমিকবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, শ্রমিকদের নামে মিথ্যা মামলা, কথায় কথায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নির্দেশনার আলোকে গত বুধবার রাতে জেলা প্রশাসক আলাউদ্দিন ফকিরের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের আলোচনার পর শ্রমিকনেতারা পরিবহন ধর্মঘট স্থগিত করেন।