লালমনিরহাটে পাঁচ ভাষাসৈনিককে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা জাদুঘরের উদ্যোগে গতকাল সোমবার লালমনিরহাটের জীবিত পাঁচ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে। ভাষাসৈনিকেরা হলেন: লালমনিরহাট সদর উপজেলার আবদুল কাদের ভাসানী, শামসুল হক ও মো. জহির উদ্দিন আহম্মদ; আদিতমারী উপজেলার মো. সিরাজুল ইসলাম ও কালীগঞ্জ উপজেলার মহেন্দ্রনাথ রায়। সম্মাননা অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় শফিউর রহমান, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবুল বরকতসহ মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশে।একই অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ভাষাসৈনিকেরা জেলা জাদুঘর থেকে প্রকাশিত কবি ও গবেষক ধর্ম্ম নারায়ণ সরকার ভক্তিশাস্ত্রী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।