লালমনিরহাটে পৌর মেয়রের গাড়িচালকে মারধর, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভার মেয়রের গাড়িচালক আনোয়ার হোসেনকে মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাসুম শিকদার গতকাল বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে ঢুকে আনোয়ারকে মারধর করেন। হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে পৌরসভার কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের টিউমল পাড়া রিফুজি কলোনির বাসিন্দা মাসুম শিকদার গতকাল সকাল ১০টার দিকে পৌরসভার কার্যালয়ে ঢুকে আনোয়ার হোসেনের কাছে মেয়রের গাড়ির চাবি চান। চাবি দিতে অস্বীকৃতি জানালে মাসুম তাঁকে মারধর করেন।