লালমনিরহাটে বাক্প্রতিবন্ধী যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের নূরনবী হোসেন (২৫) নামের বাক্প্রতিবন্ধী এক যুবক প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে নূরনবীর বড় ভাই সাহেব আলী ৮ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, সাড়ে পাঁচ ফুট উচ্চতার হালকা-পাতলা গড়নের নিখোঁজ ওই যুবকের গায়ের রং ফরসা। তাঁর মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। তাঁর পরনে ছিল সাদাকালো চেকের লুঙ্গি, গায়ে ছিল লাল-সবুজ চেকের হাফ হাতা গেঞ্জি।
কেউ যুবকটির খোঁজ পেলে ০১৭৬৭৪৩৫০২১ অথবা ০১৭১৪৫৫০৮১৯ মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নূরনবী হোসেনের সন্ধান চেয়ে অন্যান্য থানায় জরুরি তারবার্তা পাঠানো হয়েছে।