লালমনিরহাটে বিচার বিভাগীয় সমেঞ্চলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা জজশিপের বার্ষিক সমেঞ্চলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ ওসমান হায়দার।

সমেঞ্চলনে মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন প্রস্তুত, অভিযোগপত্র দাখিল, ময়নাতদন্ত প্রতিবেদন, মৃত্যুসনদ, মামলার আলামত সংরক্ষণ ও ব্যবহার, সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা বিধান, সমন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ মামলাসংক্রান্ত বিভিন্ন বিষয় ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। এসব আলোচনার ভিত্তিতে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাব করা হয়।

সমেঞ্চলনের সভাপতি ওসমান হায়দার বলেন, বিচারপ্রার্থী সব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এ জন্য মামলা হওয়া থেকে বিচারের রায় হওয়া পর্যন্ত জড়িত তদন্ত কর্মকর্তা, অভিযোগপত্র দাখিলকারী, চিকিৎসক, আইনজীবী ও বিচারক—সবাইকে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে।

সমেঞ্চলনে বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ এনামুল হক বসুনিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ টি এম শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবার রহমান, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।