লালমনিরহাটে বিচার বিভাগীয় সমেঞ্চলন অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা জজশিপের বার্ষিক সমেঞ্চলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ ওসমান হায়দার।সমেঞ্চলনে মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন প্রস্তুত, অভিযোগপত্র দাখিল, ময়নাতদন্ত প্রতিবেদন, মৃত্যুসনদ, মামলার আলামত সংরক্ষণ ও ব্যবহার, সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা বিধান, সমন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ মামলাসংক্রান্ত বিভিন্ন বিষয় ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। এসব আলোচনার ভিত্তিতে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাব করা হয়। সমেঞ্চলনের সভাপতি ওসমান হায়দার বলেন, বিচারপ্রার্থী সব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এ জন্য মামলা হওয়া থেকে বিচারের রায় হওয়া পর্যন্ত জড়িত তদন্ত কর্মকর্তা, অভিযোগপত্র দাখিলকারী, চিকিৎসক, আইনজীবী ও বিচারক—সবাইকে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। সমেঞ্চলনে বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ এনামুল হক বসুনিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ টি এম শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবার রহমান, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।