লালমনিরহাটে ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র ও ব্যস্ততম মিশনমোড় এলাকায় সড়ক বিভাজন (ডিভাইডার) ভেঙে ঝুঁকিপূর্ণ তিনটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
নেপচুন নামে একটি বিজ্ঞাপনী সংস্থা ১০-১২ দিনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনুমোদন ছাড়াই লালমনিরহাট-রংপুর-ঢাকা সহাসড়কে এসব বিলবোর্ড স্থাপন করে।
নেপচুন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, লালমনিরহাট পৌরসভা থেকে অনুমতি নিয়ে এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তবে সওজ বিভাগের অনুমতি এখনো পাওয়া যায়নি। লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম বলেন, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানটি নির্ধারিত ফি দিয়ে বিলবোর্ড স্থাপনের জন্য আবেদন করলে তা অনুমোদন করা হয়েছে। লালমনিরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, সওজ বিভাগের অনুমতি ছাড়াই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।