লালমনিরহাটে মঞ্চস্থ হলো 'কনডেমড সেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে গত রোববার রাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লালমনিরহাট মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মুক্তমঞ্চে ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যগোষ্ঠীর পরিবেশনায় অনন্ত হিরার নাটক কনডেমড সেল মঞ্চস্থ হয়।
নাট্যকার আউয়াল রেজার নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন ওসমান চরিত্রে অনন্ত হিরা, মিয়া ভাই চরিত্রে সবুক্তগীন শুভ, নসু চরিত্রে নুনা আফরোজ, জেলার চরিত্রে আউয়াল রেজা, বদ্দা চরিত্রে রামিজ রাজু, চান্দের হুজুর চরিত্রে জাহিদুল ইসলাম, খামারুজ চরিত্রে মাইনুল তাওহীদ, মেহরুন্নেসা চরিত্রে শুভেচ্ছা রহমান, মেহেরুন্নেসার মা চরিত্রে নূপুর, যুবক মিয়া ভাই চরিত্রে আহমেদ সুজন, যুবক বদ্দা চরিত্রে বন্ধু তুহিন, পাকিস্তানি মেজর চরিত্রে সোহাগ রহমান ও পাকিস্তানি সেনা চরিত্রে সোহেল ও নির্ঝর, কয়েদি ম্যাট চরিত্রে মোফাজ্জল হোসেন, পার্থ ও খালিদ হোসেন।