লালমনিরহাটে মেহেদী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পরশ হত্যা মামলায় শনিবার রাতে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে। গ্রেপ্তার চার ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার রাতে গ্রেপ্তার হওয়া দুলাল হোসেনের (২৭) বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে। গতকাল রোববার তাঁকে লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম রাজু আহমেদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, গত শুক্রবার গ্রেপ্তার হওয়া সানোয়ার হোসেন, আপিয়ার হোসেন ও মো. বাবলু মিয়াকে শনিবার লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম রাজু আহমেদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার পৌর এলাকার মোহাম্মদপুর পুটিমারী বিলের একটি ধানখেত থেকে মেহেদীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।