লালমনিরহাটে মোটর মালিক সমিতির পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট মোটর মালিক সমিতির ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ৩৪ ঘণ্টার মাথায় গতকাল মঙ্গলবার বিকেল চারটায় প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণে জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, পরিবহন খাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে ৩ মে ভোর ছয়টা থেকে মোটর মালিক সমিতি এ ধর্মঘট শুরু করে।জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা মোটর মালিক সমিতি এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি সমিতির নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকির। বক্তব্য দেন জেলা মোটর মালিক সমিতির সহসভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাবুল হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাকিম প্রমুখ।