লালমনিরহাটে র‌্যাব সেজে প্রতারণা ও ভীতি প্রদর্শন, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নে র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় সতীশ চন্দ্র বর্মণ ও মোল্লা বিপ্লব নামের ওই দুই ব্যক্তিকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোনসেট ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, রোববার মোগলহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গণনাকালে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে র‌্যাবের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান সতীশ ও বিপ্লব। এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল সোমবার তাঁদের বিরুদ্ধে মামলা করেন।