লালমনিরহাটে শিশু ছায়া সংসদের অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রোববার শিশু ছায়া সংসদের শিশু অধিকার অধিবেশন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট শিশু ফোরামের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজন করে। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হাতীবান্ধা প্রোগ্রাম ইউনিট।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ওই শিশু অধিকার অধিবেশন চলে। এতে স্পিকার ছিল লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী (বিজ্ঞান) নাঈমা সুলতানা, ডেপুটি স্পিকার ছিল হাতীবান্ধার দৈখাওয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র সাদেকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, সিভিল সার্জন আ স ম আবদুছ ছামাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাংলাদেশ ও এশিয়ান চ্যাপ্টারের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফরিদা ইয়াসমিন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হাতীবান্ধা প্রোগ্রাম ইউনিটের ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য দেন রূপান্তর হাতীবান্ধার প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান, বত্রিশ হাজারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শিশু অধিকার রক্ষা, লঙ্ঘনসহ প্রতিকার বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করে শিশু ছায়া সংসদের সাংসদ সেলিনা আক্তার, পুষ্পরঞ্জন, পীযূষ কুমার বর্মণ, নওশিন আফিকা, সুমিত্রা রায়, মোছা. লাকী, মারুফা আক্তার, সাদিয়া সুলতানা, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, রিসাতুল ফেরদৌস ও আছিয়া আক্তার।