লালমনিরহাটে শীতার্তদের মধ্যে লেপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শক্রবার লালমনিরহাটে ২৪ জন শীতার্ত মানুষের মধ্যে ২৪টি লেপ বিতরণ করা হয়েছে।
শহরের আদর্শ পাপড়া এলাকায় প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজনের বাসভবন চত্বরে লেপ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলী আনছার, লালমনিরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর খাদিজা বেগম প্রমুখ।
লালমনিরহাট পৌরসভা ছাড়াও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর ও গোকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৪ জন শীতার্ত মানুষের মধ্যে লেপগুলো বিতরণ করা হয়।
শিক্ষক আলী আনছার মাষ্টার বলেন, ‘দেশে অনেক পত্রিকা আছে, তারা শীতার্তদের পাশে দাঁড়াচ্ছে না, প্রথম আলো দাঁড়িয়েছে, এতে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’
লেপ বিতরণকালে লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি উপস্থিত ছিলেন।