লালমনিরহাটে সমঞ্চাননা পেলেন ২০ জন
লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নের আন্দোলনে বিশেষ অবদান রাখায় ২০ জনকে লালমনিরহাট জেলা জাদুঘর সমঞ্চাননা-২০১৩ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ সমঞ্চাননা দেওয়া হয়।একই অনুষ্ঠানে জেলা জাদুঘরের উদ্যোগে প্রকাশিত লালমনিরহাটের সঞ্চরণীয় সঞ্চরণিকা ও বর্তমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আশরাফুজ্জামান মণ্ডলের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মো. যাকারিয়া। এতে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারি এবং লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রিয়াজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।সমঞ্চাননা পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আবুল হোসেন, জয়নুল আবেদীন সরকার, সালেহ উদ্দিন আহমেদ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান, আলী আনছার, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, মুহমঞ্চদ শাহাব উদ্দীন, নুরুজ্জামান খন্দকার, গোলাম রহমান, নজরুল ইসলাম মণ্ডল, হাবিবুর রহমান, আবদুল মজিদ মণ্ডল, এস সুলতান আহমেদ, ইলিয়াস হোসেন, খন্দকার মো. ইসহাক, তাজুল চৌধুরী, এস কে খাজা মঈন উদ্দিন এবং সাংসদ মজিবুর রহমান।