লালমনিরহাটে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
লালমনিরহাট সদর উপজেলার কিশামত চিনাতুলি গ্রামের কৃষক সৈয়দ আলীকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিদ্দিকুল আরেফিন চৌধুরী গত সোমবার এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কিশামত চিনাতুলি গ্রামের গোলজার হোসেন, রফিকুল ইসলাম, নয়া মামুদ, নবাব আলী ও আবদুর রহিম। রায় ঘোষণার সময় শেষের দুজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ঘটনায় হওয়া মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন সদর উপজেলার খলাইঘাট গ্রামের তছলিম উদ্দিন, শাহজাহান আলী, সাজিদুল ইসলাম, নুরুজ্জামান আহমেদ, আবদুল খালেক।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৩ অক্টোবর রাতে আসামিরা সৈয়দ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ একটি ধানখেতে ফেলে রেখে যান। পরদিন সৈয়দ আলীর স্ত্রী আজেনা বেগম এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশওই বছরের ডিসেম্বরে অভিযোগপত্র জমা দেন।