লালমনিরহাটে ৩০০ ফুট রেললাইন উপড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুদারুবাঁশেরতল এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে প্রায় ৩০০ ফুট রেললাইন উপড়ে ফেলেছে হরতাল-সমর্থকেরা।

লালমনিরহাট রেল বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক মো. সাজ্জাদ হোসেন জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। রেললাইন উপড়ে ফেলায় দিনাজপুর থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত লালমনিরহাটের রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে বুড়িমারীর পাটগ্রাম থেকে ছেড়ে আসা ৪৪০ টাউন ট্রেনটি হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে ফিসপ্লেট তুলে ফেলায় লাইনচ্যুত হয়। এতে ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পথেও ট্রেন চলাচল বন্ধ ছিল।