লালমনিরহাটে ৬৫ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিস্তা নদীর বাম তীর প্রকল্পের ৬৫ কোটি টাকার কাজ নিম্ন দরদাতাদের না দিয়ে উচ্চ দরদাতাদের দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা ও লালমনিরহাটের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী, রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। এ ব্যাপারে তারা গত বছরের ২৭ ও ২৯ ডিসেম্বর পাউবোর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৬ অক্টোবর পাউবোর লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আবদুল মতিন তিস্তা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের জন্য ২০টি গ্রুপে (লালমনিরহাট-২০ থেকে ৪০ নম্বর) প্রায় ৬৫ কোটি টাকার দরপত্র আহ্বান করেন। ৩৪ ও ৩৫ নম্বর গ্রুপে অংশ নেওয়ার জন্য লালমনিরহাটের পাটগ্রামের ঠিকাদার এরশাদ হোসেন মেসার্স এইচ ই অ্যান্ড ই এইচ ফার্মের পক্ষে দরপত্র দাখিল করেন। এরশাদ হোসেন নিম্ন দর দেওয়ার পরও যাঁরা উচ্চ দর দিয়েছিলেন, তাঁদেরই ওই দুটি গ্রুপে কার্যাদেশ দেওয়া হয়েছে। গ্রুপ ৩৪-এ এরশাদ হোসেনের দর ছিল দুই কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৮৩ দশমিক ৯৬ টাকা। কিন্তু এই গ্রুপে যাঁকে কার্যাদেশ দেওয়া হয়েছে তাঁর দর দুই কোটি ৫৫ লাখ ১৬ হাজার ৬৭০ দশমিক ৫৫ টাকা। গ্রুপ ৩৫-এ এরশাদের দর ছিল এক কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৫১০ দশমিক ৬০ টাকা। যাঁকে এই গ্রুপটির কার্যাদেশ দেওয়া হয়েছে, তাঁর দর এক কোটি ৫৭ লাখ ৮১ হাজার ৪১৯ দশমিক ৫২ টাকা।পাউবোর মহাপরিচালক বরাবর লিখিত অপর একটি লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঢাকার মেসার্স সুলতান আহম্মেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২১, ২৩, ২৫ এবং ৩৩ নম্বর গ্রুপের কাজের দরপত্র দাখিল করেন। এ প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিটি গ্রুপে সরকারের দেওয়া দরের তুলনায় যথাক্রমে ১৯ দশমিক ৯৯, ১৯ দশমিক ৯৫, ৩৭ দশমিক ৮১ এবং ২৬ দশমিক ৯৮ শতাংশ কম দর দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা নিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে ১২ থেকে ১৪ শতাংশ দর দিয়ে যাঁরা দরপত্র দাখিল করেছেন, তাঁদের কার্যাদেশ দিয়েছেন। এভাবে বাকি গ্রুপগুলোতেও উচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে।অভিযোগকারীরা তদন্ত করে পাউবোর দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ কার্যাদেশ বাতিলের দাবি করেন।পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি গত বুধবার থেকে লালমনিরহাটের বাইরে রয়েছেন।পাউবোর রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম ঘুষ নিয়ে উচ্চ দরদাতাদের কার্যাদেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, লালমনিরহাট পাউবোর ৬৫ কোটি টাকার কাজে উেকাচ গ্রহণের অভিযোগের বিষয়টি তিনি জানেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।