লালমাই পাহাড়ের মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমাই পাহাড় ধসে মাটি চাপা পড়ে সাদ্দাম হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক মাস ধরে লালমাই পাহাড়ের উঁচু টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজে। কর্তৃপক্ষের কাছ থেকে গতকাল কিছু মাটি নিয়ে যাওয়া হচ্ছিল বিজয়পুর মহিলা কলেজের মাঠ ভরাটের জন্য। সকাল সাড়ে আটটার দিকে মধ্যম বিজয়পুরের উঁচু টিলাটি কাটা হচ্ছিল। ওই সময় পাহাড় ধসে সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি মধ্যম বিজয়পুর এলাকায়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, লালমাই পাহাড়ের মাটি ধসে ওই শ্রমিক মারা যান। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।