লালমাটিয়া মহিলা কলেজে গাছ লাগাল তরুপল্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমাটিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে ২৬টি গাছের চারা লাগিয়েছে বৃক্ষপ্রেমীদের সংগঠন তরুপল্লব। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল রোববার সকালে তরুপল্লবের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়।
শহীদ মিনার, হোস্টেল ও কলেজ প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় চারাগুলো লাগানো হয়েছে। এর মধ্যে আছে কনকচাঁপা, মাধবীলতা, নীলমনিকান্ত, স্বর্ণচাপা, পলাশ, মালতীলতা, কাও ফল, দেশি গন্ধরাজ, কাঠ গোলাপ, চালতা, তেঁতুল ও জলপাইসহ নানা প্রজাতির গাছ। চারা রোপণ শেষ হয় দুপুর ১২টায়।
এ সময় উপস্থিত ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যাপক সায়মা জাহান ও দিল আফরোজ বেগম, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, সদস্য আবু সাঈদ ও লায়লা আহমেদ। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্দেশ্য সম্পর্কে তরুপল্লবের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, এমন প্রজাতির গাছগুলো সংগ্রহ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাই। তাতে প্রায় বিপন্ন উদ্ভিদ প্রজাতিগুলো বেঁচে যায়, বিপন্নতার হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি শিক্ষার্থীরা গাছ সম্পর্কে জানতে পারে।’