লালমাটিয়ায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়ায় বুধবার রাতে একটি বাড়ির গ্যারেজের টিনের চালার ওপর আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০টা ৩৮ মিনিটে লালমাটিয়া বি ব্লকের ২/১৩ নম্বর বাড়ির গ্যারেজর ওপর টিনের চালার ওপর থাকা একটি টিনের ড্রামে আগুন ধরে যায়। এতে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত পরিদর্শক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, টিনের ড্রামে হয়তো কেউ জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট অংশ ফেলেছিলেন। এতে সেখানে থাকা কাগজপত্র ও ময়লায় আগুন ধরে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।