লালমোহনে জেলেদের মাছ শিকার
ভোলা জেলার লালমোহনে মেঘনায় দুটি ঘাট। একটি হচ্ছে মঙ্গল শিকদারের ঘাট আর অন্যটি বাত্তির খাল ঘাট। দুই ঘাটেই বেশ কিছু মাছ ধরার ছোট-বড় ট্রলার। কোনোটি মাছ ধরার আগে জাল ঠিক করে নিচ্ছে। কোনোটি আর কিছুক্ষণ পরেই মাছ ধরতে যাবে। দুই দিন বা তিন দিন পর কোনো কোনো ট্রলার ফিরে আসছে বাক্স ভর্তি মাছ নিয়ে। মাছ নিয়ে ফেরার পর সেগুলো ভালো করে ধুয়ে তোলা হয় বাত্তির খাল ঘাটে। সেখানে সারি সারি সিমেন্টের তৈরি ছোট ছোট চাই। সেই চাইয়ে রাখা হয় মাছ। পাইকারি দরে আড়তদাররা মাছ কিনে নিচ্ছেন সেখান থেকে। অনেকে বেড়াতেও আসছেন। শীতকালে এখানে পর্যটকের আনাগোনাও বেড়ে যায়।

মাছ ধরার জন্য নদীতে যাচ্ছে ট্রলার।

মাছ ধরার আগে জাল ঠিক করে নিচ্ছেন জেলেরা।

মাছ ধরা শেষে ট্রলার ঘাটে ফিরছে।

ঘাটে তোলার আগে মাছ ধুয়ে নিচ্ছেন তাঁরা।

নদী আর মাছের সঙ্গে যেন জীবন আর জীবিকা মিলে একাকার। ছবিটি মঙ্গল শিকদার ঘাট থেকে তোলা।

নিলামে তোলার আগে ওজন ও প্রকার ভেদে আলাদা করা চলছে নৌকায় বসে।

নদীর ছোট ছোট চিংড়ির কদর অনেক। ঢাকায় পাঠানোর আগে এক জায়গায় স্তূপ করা হচ্ছে।

নদীর বড় এই চিংড়ি মাছটি নিলামে দাম ওঠে ১৭০ টাকা।

ঘাট থেকে মাছ এসেছে লালমোহন বাজারে। এক বিক্রেতা সেই মাছের পসরা সাজিয়ে বসেছেন।