লালমোহন পৌরসভার মেয়র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন পৌরসভার মেয়র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জোর করে সই আদায়, দুর্ব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনে পৌরসভার নারী কাউন্সিলর বিবি মরিয়ম গত রোববার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।মামলায় জানা গেছে, মেয়র এমদাদুল ইসলাম ও তাঁর স্ত্রী রিনা বেগম ১৩ নভেম্বর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর বিবি মরিয়মকে মুঠোফোনে তাঁদের বাসায় ডেকে নেন। পরে পৌরসভার ৪ নভেম্বরের মাসিক সভার রেজ্যুলেশনসহ বিভিন্ন কাগজে জোর করে তাঁর ছয়টি সই নেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ সহকারী বিচারিক হাকিম মাহাবুবুল আলম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।এমদাদুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দপ্তরের কাজ দপ্তরে বসে হয়, আমার বাসায় নয়। দুর্নীতি করলে আমার বিচার হবে, তবে আমি পরিস্থিতির শিকার।’