লালমোহনে জমি নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষে আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, কর্তারহাট এলাকার জালু ফকিরের পরিবারের সঙ্গে নান্নু ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য এর আগে অনেকবার সালিস হয়েছে। শুক্রবার বিকেলে নান্নু ইসলামের লোকজন বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে জালু ফকিরের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।নান্নু ইসলাম জানান, সংঘর্ষে তাঁদের ১২ জন আহত হয়েছেন। জালু ফকিরের ছেলে মনিরুল ইসলাম বলেন, তাঁদের পক্ষের ১৩ জন জখম হয়েছেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।