লালমোহনে পাখিবরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতা ও পাখির প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে ভোলা লালমোহন উপজেলায় ‘পাখিবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ১১ বছর ধরে ভোলা লালমোহনে এ উৎসব পালিত হচ্ছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উৎসবে ছিল আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচার কনজারভেশন কমিটি (এনসিসি) ভোলা শাখা স্থানীয় সানরাইজ কিন্ডারগার্টেন মিলনায়তনে সকালে উৎসবের আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, পাখি পরিবেশের নানা উপায়ে উপকার করে। পাখিদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।এ সময় বক্তব্য দেন লালমোহন সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সাইফুদ্দিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোস্তফা মিয়া, নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) রিপন শান, রুহুল কুদ্দুস প্রমুখ।আয়োজক সংগঠন এনসিসির ভোলা আঞ্চলিক সমন্বয়কারী জসিম জনি জানান, ১১ বছর ধরে ভোলায় অতিথি পাখিদের নিয়ে এনসিসি কাজ করছে। পাখিশুমারি এবং পাখি নিয়ে জনসচেতনতা সৃষ্টির লালমোহনে অনুষ্ঠিত হচ্ছে ‘পাখিবরণ উৎসব’। দ্বীপজেলা ভোলার চরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি দেখা যায়। বাংলাদেশে আসা অতিথি পাখির প্রায় ৬০ ভাগ জলচর পাখি এ জেলা ভোলায় আসে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তির সঙ্গে মঞ্চস্থ হয় পাখিসচেতনতামূলক নাটক প্রাণের পাখি এবং অবক্ষয়।