লাশ উত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ প্রায় পাঁচ মাস পর কবর থেকে ফুলমালা বাদ্যকর (২৫) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে। গতকাল রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর বাদ্যকর পাড়া গ্রাম থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়। তাঁর স্বামীর নাম ভজন বাদ্যকর। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, প্রায় পাঁচ মাস আগে ফুলমালার মৃত্যু হয়। তিনি মারা যাওয়ার দুই মাস পর ভজন পুনরায় বিয়ে করেন। এরপর ফুলমালার বাবা আনন্দ বাদ্যকর মেয়েকে হত্যার অভিযোগে টাঙ্গাইলের আদালতে ভজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তদন্তের জন্য আদালতের নির্দেশে ফুলমালার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। দুপুর ১২টার দিকে লাশ উত্তোলনের সময় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।