প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থান থেকে গতকাল শুক্রবার সিরামিক কারখানার এক কর্মকর্তার লাশ উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জি এম আবদুল হক (৫৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী গ্রামের বাসিন্দা এবং গাজীপুরের হোতাপাড়ার হুয়াং থাই সিরামিকস কারখানায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, ১৮ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশটি মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। পরে খবর পেয়ে লাশের ছবি ও কাপড় দেখে পরিচয় শনাক্ত করেন স্বজনেরা। আদালতের অনুমতি নিয়ে গতকাল তাঁর লাশ উত্তোলন করা হয়।