লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামে সঞ্জীব মিস্ত্রি (১০) নামের এক স্কুলছাত্রের লাশ ৩৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার আদালতের নির্দেশে নির্বাহী হাকিমের উপস্থিতিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গত ২২ মার্চ সঞ্জীব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ৬ এপ্রিল সঞ্জীবের বাবা রঞ্জিত মিস্ত্রি বাদী হয়ে চিকিৎসক দিলীপ কুমারকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।