লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় ৫১ দিন পর মো. ইলিয়াছ মিয়া নামের এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গত শনিবার সকালে নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশটি তোলা হয়। শ্বাসরোধে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য গত ২৯ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন ইলিয়াছ মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৫০)। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত লাশ তোলার নির্দেশ দেন। ইলিয়াছ মিয়ার বাড়ি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগরপাড়ায়।