লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের দেউলি এলাকায় মধুমতী নদীতে ভাসতে থাকা অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ উদ্ধার করেছে। মহম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক ওলিয়ার রহমান জানান, লাশটি তিন-চার দিন ধরে মধুমতী নদীর মোহনায় ভাসছিল।