প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামে গতকাল রিমা খাতুন (১৯) নামের এক নববধূর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিমা উপলশহর গ্রামের দিনমজুর খায়রুল ইসলামের স্ত্রী। বড়াইগ্রাম থানার ওসি ওয়াজেদ আলী খান জানান, গতকাল সকাল নয়টায় পারিবারিক কলহের জের ধরে রিমা বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে শয়নকক্ষের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।