লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ স্কুলছাত্রী শিমু আক্তারের (১৪) লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। শিমু কালীগঞ্জের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। গত বুধবার সকালে ওই মিলের পাশে শীতলক্ষ্যা নদীর ঘাটে মায়ের সঙ্গে কাপড় ধোয়ার কাজ করছিল শিমু। একপর্যায়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। গতকাল সকালে জেলেরা শিমুর লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। গাজীপুর প্রতিনিধি