লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ছয় দিন পর শাহ মো. রাজন (২৮) নামের ফরিদপুর চিনিকলের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সিদ্দিক মোল্লার বাগানসংলগ্ন পুকুরপাড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। রাজন উপজেলা সদরের গন্ধারদিয়া এলাকার মৃত শাহ মো. রফিকুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।