প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের শেখপাড়া লোহাপট্টি এলাকায় বাকী বিল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। বাকী বিল্লাহ তাঁর ভাগনে আমেরিকাপ্রবাসী মো. জাবেদের বাড়িতে একা থাকতেন। দুই দিন ধরে বদ্ধ ঘরের সামনে উৎকট গন্ধ টের পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। সোনাডাঙ্গা থানার এসআই হাতেম আলী জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি অবিবাহিত ছিলেন। খুলনা অফিস