প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়াপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার নাছরিন আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি রিজাউল হক বলেন, মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার রহস্য সম্পর্কে জানা যাবে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি