লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় মোছাব্বির হোসাইন (২৪) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার রাতে পুনিয়াউট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে রেলওয়ে পুলিশের দাবি, তারা ট্রেনে কাটা পড়া কোনো লাশ উদ্ধার করেনি। নিহত কলেজছাত্র মোছাব্বির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা (সমঞ্চান) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার বিজেশ্বর গ্রামের মৃত মোশারফ হোসাইনের ছোট ছেলে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, রেল পুলিশ শনিবার রাতে কোনো লাশ উদ্ধার করেনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি