লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশায় ফিরোজ (১৮) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার বড়রনাইল গ্রামের সুলতানের ছেলে। গত শুক্রবার রাতের খাবার খেয়ে ফিরোজ বাইরে বেরিয়ে আর ফিরে আসেননি। শনিবার সকালে এলাকাবাসী তাঁর লাশ গ্রামের মাদ্রাসার কাছে দেখতে পেয়ে থানায় খবর দেন।