লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালের দিকে মনু সেতুর কয়েক শ গজ পূর্ব দিকে ওই যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। মৌলভীবাজার প্রতিনিধি