প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল বুধবার এক নারীর (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তাঁর পরিচয় পাওয়া যায়নি৷ গত মঙ্গলবার দিবাগত রাতে ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে৷ রেলওয়ে পুলিশ জানায়, মাথা ফাটা এবং হাত-পা ভাঙা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়৷ ওই নারীর পরনে হালকা সবুজ রঙের শাড়ি ছিল।