লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার এসআই আতোয়ার হোসেন বলেন, বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার পরিত্যক্ত কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। যুবকের মাথা ও মুখে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।