প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর মোসলেম উদ্দিন মোল্লা (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মোসলেম উদ্দিন নগরের ২৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জাগুয়া এলাকার হানিফ মিয়ার ভাড়াটে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। মোসলেম উদ্দিনের শ্যালক মো. সোহেল জানান, গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়িসংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে মোসলেম নিঁখোজ হন।
বরিশাল অফিস